• সমগ্র বাংলা

নিউট্রিশাস এগ্রিফিউচারের প্রশিক্ষণ পেল নারী উদ্যোক্তারা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : নারী উদ্যোক্তাদের পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে দক্ষ করে তুলতে রংপুরে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে Nutritious Agrifuture Bangladesh Limited।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত এ প্রশিক্ষণে রংপুর জেলার সদর, মিঠাপুকুর ও তারাগঞ্জ উপজেলার মোট ২৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কৃষিবিদ মো. শাহিনুল কবির, প্রজেক্ট ম্যানেজার, নিউট্রিশাস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেড-এর সঞ্চালনায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

প্রশিক্ষণে বায়োফর্টিফাইড জিংকসমৃদ্ধ ধান ও গম থেকে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন,সংরক্ষণ ও বাজারজাতকরণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয় কীভাবে পুষ্টিগুণ অক্ষুণ্ন রেখে ভ্যালু-অ্যাডেড পণ্য তৈরি করা যায় এবং স্থানীয় বাজারে তা প্রতিযোগিতামূলকভাবে উপস্থাপন করা সম্ভব।

এছাড়া মানবদেহে জিংকের অপরিহার্যতা,দৈনন্দিন চাহিদা এবং ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কেও তথ্যভিত্তিক আলোচনা হয়।বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী,গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের শরীরে জিংকের অভাবে যে দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে,সে বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

নিউট্রিশাস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেড ভিটামিন ও খনিজসমৃদ্ধ বায়োফর্টিফাইড ফসলের উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশে পুষ্টি ও জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করছে। তাদের কার্যক্রম আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট International Food Policy Research Institute (IFPRI)-এর অংশ হিসেবে CGIAR-এর সহযোগিতায় পরিচালিত HarvestPlus উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত।

হারভেস্টপ্লাস সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে বীজ ও চাল বিক্রেতাদের সম্পৃক্ত করে পুষ্টিসমৃদ্ধ খাদ্য সহজলভ্য করতে কাজ করছে। প্রজনন বয়সী নারী, কিশোরী এবং ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংস্থাটি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা জানান, এ উদ্যোগ তাদের পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণে নতুন দিকনির্দেশনা দিয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় দাদি-নাতনি হত্যাকারী শরিফুলের ফাঁসির দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর বাড়ি থেকে নাতনিকে অপ...

image

ফরিদপুরে মাদক ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধ: যুবককে কুপিয়...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরে মাদক ব্যবসার পাওনা টাকা এবং পূর্ব শত্রু...

image

সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক জুয়েল, নওগাঁয় এ্যাডভোকেট বার এ্...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের বা...

image

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত মাছের চালান আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দি...

image

ঈদুল ফিতরে জনদূর্ভোগ লাঘবে ফুটপাত দখল মুক্ত করতে এমপি মান...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জনদুর্ভোগ...

  • company_logo