• সমগ্র বাংলা

চাটমোহরে ৬ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ৬ টি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিশ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে এ অভিযান শুরু হয়। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলার সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি। 

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, চাটমোহর পৌর সদরের পুরাতন বাজারে মেয়াদ উত্তীর্ণ ও নকল কসমেটিকস সংরক্ষণ ও বিক্রির দায়ে মানিক স্টোরের স্বত্বাধিকারী মানিক হোসেনকে ৭ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় তনু স্টোরের মালিক বিজয় কুন্ডুকে ৫ হাজার টাকা, চাউল ব্যবসায়ী পিন্টু কুন্ডুকে ২ হাজার, কাঁচামালের ব্যবসায়ী তাইজুল ইসলাম ও বেলাল হোসেনকে ২ হাজার টাকা, আশিক হোসেনকে ২ হাজার টাকা, নজরুল ইসলামকে ২ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, জনস্বার্থে আমাদের এ অভিযান চালমান থাকবে।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo