• রাজনীতি

৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা গণতন্ত্র মঞ্চের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণতন্ত্র মঞ্চ ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের এ জোট।

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর উত্তরায় গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় মঞ্চের গুরুত্বপূর্ণ এক বৈঠকে এমন আলোচনা হয়েছে। এ বিষয়ে আরও আলোচনার জন্য আগামী ১৮ আগস্ট গণতন্ত্র মঞ্চের নেতারা আবারও বৈঠকে বসবেন।

গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য মো. আবদুল কাদের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দেশের বর্তমান রাজনীতি, সংস্কার, বিচার এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, দলের মুখপাত্র আব্দুল কাদের, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ূম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহসভাপতি তানিয়া রব প্রমুখ।

বৈঠকে নেতারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জুলাই সনদ প্রসঙ্গে তারা বলেন, জুলাই সনদের কার্যক্রমে গণতন্ত্র মঞ্চ ইতিবাচকভাবে কাজ করছে এবং যৌক্তিক ছাড় দিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

মন্তব্য (০)





image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

  • company_logo