• রাজনীতি

‘দিলীপ বড়ুয়া কোথায় জানি না, আমি দলের সভাপতি’

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কমরেড হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি দাবি করে বলেছেন, দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে তিনি এখন কোথায় আছেন সেই বিষয়ে আমি কিছুই জানি না। আমি দলের সভাপতি।

বুধবার বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। কমরেড হারুন চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়। 

হারুন চৌধুরী বলেন, বৈঠকে তারা দলের নতুন কমিটি ও পরিবর্তিত কাঠামো সিইসির কাছে তুলে ধরেন। গত ৭ ফেব্রুয়ারি সম্মেলন করে আমাদের দলে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে সাধারণ সম্পাদক দলের প্রধান ছিলেন। বর্তমানে এই দলের প্রধান হবেন সভাপতি। আমরা দলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ফিরিয়ে এনেছি।

তিনি বলেন, নানা কারণে দিলীপ বড়ুয়া বিতর্কিত হয়েছেন। সেই বিষয়ে আমরা কিছুই জানি না। তবে গ্রেফতার হননি- তা বুঝতে পেরেছি। তিনি দেশের বাইরে আছেন,  নাকি দেশে আত্মগোপনে আছেন- সেটা আমরা বলতে পারছি না।

সিইসির কাছে দলের দাবি তুলে ধরার বিষয়ে উল্লেখ করে হারুন চৌধুরী বলেন, আগামী নির্বাচনে পেশিশক্তি, টাকার খেলা ও ডিক্লারেশন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা) বন্ধ হতে হবে। সিইসির কাছে আমরা গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছি। এছাড়া প্রশাসন যেন নিরপেক্ষ থাকে। প্রতিটি প্রার্থী যেন সমান মর্যাদা পায়- সিইসির কাছে সেই দাবি জানানো হয়েছে।

 

মন্তব্য (০)





image

‎বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জাতীয় সংসদে প্রস্তা...

image

শিবিরের বর্তমান রাজনীতি হলো ধর্ষণ করে আত্মগোপনে গিয়ে গুমে...

নিউজ ডেস্ক : বিএনপি নেতা রাশেদ খান অভিযোগ করেছেন, বাংলাদেশ ই...

image

‎বিরোধীদলের উদ্দেশ্য অস্থিতিশীল পরিবেশ তৈরি ও মানুষকে বিভ...

নিউজ ডেস্কঃ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা ও মানুষকে বিভ্রা...

image

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিএনপির রাজনীতি মানুষের জন্য বলে মন্তব্য কর...

image

ভঙ্গুর অর্থনীতির ঘাড়ে উচ্চাভিলাষী বাজেট: ফয়জুল করিম

নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহ...

  • company_logo