• জাতীয়

পিকে হালদারের রেড নোটিশের মেয়াদ বাড়াতে ইন্টারপোলে দুদকের চিঠি

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : সাজাপ্রাপ্ত অর্থপাচারকারী প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) রেড নোটিশের মেয়াদ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনে (ইন্টারপোল) চিঠি পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

দুদক সূত্র থেকে জানা গেছে, আগামী ডিসেম্বরে বর্তমান পাঁচ বছরের মেয়াদ শেষ হবে বলে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে গত ৫ জুলাই ইন্টারপোল থেকে পুলিশ সদর দফতরের মাধ্যমে দুদককে একটি চিঠি পাঠায়। চিঠিতে মেয়াদ শেষ হওয়ার বিষয়টি জানিয়ে নোটিশ প্রত্যাহার অথবা বাড়ানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাওয়া হয়। তারই প্রেক্ষিতে দুদক এই চিঠি পাঠাচ্ছে।

উল্লেখ্য, একটি মামলায় বাংলাদেশের আদালত ২২ বছরের কারাদণ্ড দিয়েছে ভারতে কারাবন্দি পিকে হালদারকে। এছাড়া, তার বিরুদ্ধে দুদকে অর্ধশতাধিক মামলা ও তদন্ত চলমান রয়েছে।

 

মন্তব্য (০)





image

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক : লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছ...

image

৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

image

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন...

নিউজ ডেস্ক : চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের স...

image

গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

নিউজ ডেস্ক : চলমান সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী ব...

image

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশ...

  • company_logo