• লিড নিউজ
  • জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপি'র বৈঠক বিকেলে ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতার মধ্যেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এমন অবস্থায় বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

‎রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় পৃথক এই বৈঠক অনুষ্ঠিত হবে।

‎প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানা গেছে, জামায়াতে ইসলামীর সঙ্গে বিকেল সাড়ে ৪টায়, এনসিপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৬টায় এবং বিএনপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৭টায়, বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।

‎বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হবে। দল তিনটির সঙ্গে বৈঠক হবে আলাদাভাবে।

‎উল্লেখ্য, শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হোন নুরুল হক নুর। এ ঘটনার পরই দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠে। 

‎নুরের ওপর লাঠিপেটার ঘটনায় অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব দল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মন্তব্য (০)





image

খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম ...

image

‎শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হব...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচিত বর্ত...

image

‎বিগত বছরে গুম নির্যাতনের শিকার পরিবারকে মূল্যায়নের উদ্যো...

নিউজ ডেস্কঃ গত ১৮ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিব...

image

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি শিক্ষক-ক...

image

‎সামিট-এক্সিলারেট চালু, বেড়েছে গ্যাসের সরবরাহ

নিউজ ডেস্কঃ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের টার্মি...

  • company_logo