• লিড নিউজ
  • জাতীয়

‎দেশে ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন: ইসি সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

‎রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

‎সচিব জানান, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

‎তিনি জানান, খসড়ায় নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের মিলে ভোটার সংখ্যা আরও ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনের উল্লেখ ছিল। এর সঙ্গে আরও যুক্ত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন। সব মিলিয়ে ৪৭ লাখ ৮ হাজার ৮৫৮ জন ভোটার বেড়েছে।

‎প্রসঙ্গত, গত ১০ আগস্ট ৪৬ লাখের মতো ভোটারের খসড়া তালিকা প্রকাশ হয়। পরে দাবি-আপত্তি সংশোধন শেষে রোববার চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। 

‎২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আর বর্তমান ভোটার সংখ্যার সঙ্গে আগামী ৩১ অক্টোবর নতুন করে যুক্ত হবে ১৮ বছর বয়সী আরও ভোটার।

মন্তব্য (০)





image

ইরানের হুমকির পর কমল তেলের দাম

নিউজ ডেস্ক : সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ...

image

বাজেট বিষয়ক ডিব্রিফিং (পর্যালোচনা) সেশন এর উদ্বোধন করেন স...

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন...

image

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পীকার কায়সা...

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপ...

image

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. ...

image

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে লাল গালিচা...

নিজস্ব প্রতিবেদকঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহি...

  • company_logo