• সমগ্র বাংলা

উলিপুরে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে মাছ শিকারের কাজে ব্যবহৃত নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির উদ্দেশ্যে দোকানে মজুদ রাখার দায়ে মমিনুল ইসলাম (৫২) নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন। এ সময় জব্দ করা নিষিদ্ধ ৫ হাজার মিটারের ১০২টি কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

‎অভিযুক্ত মমিনুল ইসলাম(৫২) উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার ও পুলিশ দূর্গাপুর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় মমিনুল ইসলামের দোকান থেকে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা ও কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

‎এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার বলেন, উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলভারসহ অস্ত্রধারী গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...

image

ঐতিসিক পাগলা মসজিদে দানবাক্সে মিলেছে রের্কড প্রায় ১৬ কোটি...

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ ...

image

টেকনাফ শাহপরীর দ্বীপে কালেমা সম্বলিত পতাকা উড়ছে

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ-শাহপীরদ্বীপ সড়কের  দুই পাশ...

image

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক ...

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...

image

গাইবান্ধায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় বিচার...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

  • company_logo