• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে যুব দিবস উপলক্ষে আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়াইপিএজির সহযোগিতায় উপজেলা চত্বর থেকে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।

‎উপজেলা সুজন সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিবুজ্জামান শাকিব, সাংবাদিক মো. সেলিম, ফয়সাল আহমেদ, হাবিবুর রহমান, ওয়াইপিএজির কো-অর্ডিনেটর রোমান কবীর, সদস্য তানজিলা আক্তার পলি, যুব সংগঠক উদ্যোক্তা ইসরাত জাহান, বাবুল মিয়া প্রমুখ।

‎‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যের আলোকে সভার শুরুতেই যুবদের সাথে মুক্ত আলোচনা হয়। মুক্ত আলোচনায় বক্তরা বলেন যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হলে বহুমুখি প্রশিক্ষণের কোন বিকল্প নেই। কৃষি মৎস্য পশু সম্পদ ও যুব উন্নয়ণ বিভাগের মাধ্যমে যুবদের প্রশিক্ষণের ব্যবস্থা করে সহজ শর্তে ঋণ প্রদান করলে যুবরা স্ব স্ব ক্ষেত্রে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি দুজন সফল উদ্যোক্তার মাঝে যুব ঋণের চেক বিতরণ করেন।

মন্তব্য (০)





image

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলভারসহ অস্ত্রধারী গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...

image

ঐতিসিক পাগলা মসজিদে দানবাক্সে মিলেছে রের্কড প্রায় ১৬ কোটি...

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ ...

image

টেকনাফ শাহপরীর দ্বীপে কালেমা সম্বলিত পতাকা উড়ছে

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ-শাহপীরদ্বীপ সড়কের  দুই পাশ...

image

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক ...

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...

image

গাইবান্ধায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় বিচার...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

  • company_logo