• সমগ্র বাংলা

পাবনায় পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার বলজপুর গ্রামে পারিবারিক কলহ ও দীর্ঘদিনের মানসিক সমস্যার কারণে আব্দুল মজিদ (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মজিদ। তিনি ওই গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।

এলাকাবাসী জানান, মজিদের এর আগে একটি বিয়ে হলেও শারীরিক সমস্যার কারণে তা ভেঙে যায়। পরে দ্বিতীয় বিয়ে করলেও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় পারিবারিক অশান্তি বাড়তে থাকে। এর মধ্যেই দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি।

হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তের জন্য লাশ থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo