• সমগ্র বাংলা

‎সাংবাদিক তুহিন হত্যা ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ, দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও সারাদেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উলিপুর প্রেসক্লাবের আয়োজনে মসজিদুল হুদা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎মানববন্ধনে উলিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক লক্ষণ সেনগুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মমতাজুল হাসান করিমী, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল আলম বাবুল, প্রভাষক সাখাওয়াত হোসেন, সাংবাদিক নুরুজ্জামান সরকার, নুরবক্ত মিয়া, মোন্নাফ আলী, মঞ্জুরুল হান্নান, আসলাম উদ্দিন আহম্মেদ, হাফিজুর রহমান শাহীন, জাহিদ হাসান, আবুল কালাম আজাদ, মাহমুদুল হাসান শাহীন, ইউনুস আলী, রোকনুজ্জামান মানু, খালেক পারভেজ লালু, শিমুল দেব, চন্দন কুমার সরকার প্রমুখ।
‎
‎বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটছে। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ ধরনের নৃশংসতা বন্ধ হচ্ছে না। সাংবাদিকদের সুরক্ষায় সুনির্দিষ্ট আইন প্রণয়নের দাবি জানান বক্তারা। পাশাপাশি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার আহ্বান জানান। তারা আরো বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি। অবিলম্বে সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করার দাবী জানানো হয়।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo