• সমগ্র বাংলা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থানান্তরের দাবিতে চাটমোহরে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ চলনবিল অঞ্চলের বিশাল জলরাশি যমুনা নদীতে পতিত হওয়ার একমাত্র পতন মুখ বুড়ি পোতাজিয়া নামক স্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিবাদে ও অন্যত্র স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চাটমোহরে। 

মঙ্গলবার (১২ ই আগস্ট) সকাল ১১ টায় পাবনার চাটমোহর প্রেসক্লাবের মিলনায়তনে চলনবিল রক্ষা আন্দোলনের আয়োজনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চলনবিল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান। এ সময় চলনবিল রক্ষা আন্দোলন ও বড়াল রক্ষা আন্দোলন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

লিখিত বক্তব্যে জানানো হয়, চলনবিল অঞ্চলের ছয়টি জেলা, ৪১ টি উপজেলা, ১০০০ বর্গ কিলোমিটারে মধ্যে ৪৭টি নদী ও ১৬৩ বিল, ৩০০ টিরও বেশি ক্যানেল, ১ লক্ষ ২০ হাজার পুকুর এবং বড় বড় বেশ কয়েকটি পাথার আছে। এ অঞ্চলে চলনবিলের সুবিধাভোগী মানুষের সংখ্যা প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক কোটি। এছাড়া ১০৫ প্রজাতির দেশীয় মাছ, ৩৪ প্রজাতির সরীসৃপ, ২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, সাত প্রকারের উভচর প্রাণী, ৩৪ প্রজাতির পাখি অসংখ্য প্রকারের জলজ উদ্ভিদ জলজ প্রাণী চলনবিল অঞ্চলে বসবাস করে। যারা এই অঞ্চলে পানি প্রবাহের উপরে জীবনধারণ ও জীবিকা নির্বাহ করেন।

বুড়ি পোতাজিয়া এলাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নির্মাণ হচ্ছে নদীর প্রবাহ মুখে। সংক্রান্ত কার্যক্রম শুরু হলে প্রায় ৪০ ফিট উচ্চতায় বালি ভরাট করা হয় এই এলাকায়। ফলে চলনবিল অঞ্চল পানি প্রবাহে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে এবং উক্ত স্থানে বিশ্ববিদ্যালয়তে স্থাপন করলে চলনবিল অঞ্চলের এক কোটি মানুষ পরিবেশগতভাবে ব্যাপক হুমকির মধ্যে পড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থানান্তর করে অন্যত্র স্থাপনের জন্য অনুরোধ জানায় চলনবিল রক্ষা আন্দোলন।

আন্দোলনকারীরা বলেন, আমরা চলনবিল চাই আবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চাই। সংশ্লিষ্ট দপ্তরকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয় চলনবিল রক্ষায় প্রকল্পটি স্থানান্তর না করলে প্রয়োজনে বৃহৎ আন্দোলনের ব্যবস্থা গ্রহণ করবে চলনবিল অঞ্চলের মানুষ।

মন্তব্য (০)





image

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলভারসহ অস্ত্রধারী গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...

image

ঐতিসিক পাগলা মসজিদে দানবাক্সে মিলেছে রের্কড প্রায় ১৬ কোটি...

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ ...

image

টেকনাফ শাহপরীর দ্বীপে কালেমা সম্বলিত পতাকা উড়ছে

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ-শাহপীরদ্বীপ সড়কের  দুই পাশ...

image

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক ...

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...

image

গাইবান্ধায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় বিচার...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

  • company_logo