ছবিঃ সংগৃহীত
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল ও নগদ অর্থসহ সেলিম রেজা (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার শিবগঞ্জ জামালপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী।
বিষয়টি রাত ১১টা ৪০মিনিটে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান। সেলিম রেজা মহেশপুর গ্রামের মো. খুরশেদ আলীর ছেলে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেলিম রেজার কাছ থেকে ২১ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪২ হাজার নগদ টাকা ও দুটি বাটন ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ ...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ-শাহপীরদ্বীপ সড়কের দুই পাশ...
কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

মন্তব্য (০)