• সমগ্র বাংলা

বেনাপোলে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১১ আসামী গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে প্রতারনা, ছিনতাইকারীদের সর্দার সোয়েবসহ বিভিন্ন মামলার ১১ আসামী গ্রেফতার হয়েছে। এদের মধ্যে গ্রেফতারী পরওনাভুক্ত আসামী রয়েছে ৮ জন এবং নিয়মিত মামলার আসামী ৩ জন ।
গ্রেফতারকৃতদের মধ্যে ছিনতাই ও প্রতারনা মামলার আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোয়েব আক্তার (২৮), আনোয়ারের ছেলে বাবু (২৪), নজরুল ইসলামের ছেলে মাসুম (৪০), সাদিপুর গ্রামের মিয়ারাজ হোসেনের ছেলে ইশরাত (২৮),  গাতিপাড়া গ্রামের জমির হোসেনের ছেলে মোমিনুর (২১), তালশারি গ্রামের শহিদুল ইসলামের ছেলে নজরুল (৩৪),  ভবারবেড় গ্রামের মুন্সি ব্যাপারীর ছেলে  আবু সাঈদ ব্যাপারী (২৬) ও গোপালগঞ্জের বাগেরবাড়ি এলাকার সালাউদ্দিন শেখের ছেলে মাসুম শেখ (৩০)।
অপরদিকে গ্রেফতারকৃত নিয়মিত মামলার আসামীরা হলেন, পোর্টথানার পুটখালি গ্রামের আকরম আলীর ছেলে রনি হোসেন (২৫), বড়আঁচড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন (২৬) ও ইসমাইলের ছেলে তহিদুল ইসলাম (২৪)।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (১১ আগস্ট) ভোর থেকে দুপুর পর্যন্ত বেনাপোল পোর্ট থানা এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতার হওয়া আসামিদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলভারসহ অস্ত্রধারী গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...

image

ঐতিসিক পাগলা মসজিদে দানবাক্সে মিলেছে রের্কড প্রায় ১৬ কোটি...

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ ...

image

টেকনাফ শাহপরীর দ্বীপে কালেমা সম্বলিত পতাকা উড়ছে

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ-শাহপীরদ্বীপ সড়কের  দুই পাশ...

image

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক ...

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...

image

গাইবান্ধায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় বিচার...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

  • company_logo