• সমগ্র বাংলা

বুড়িমারী স্থলবন্দরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর এলাকার বাঁশকল থেকে মেডিকেল পর্যন্ত খানাখন্দে ভরা সড়কটি সংস্কার দাবিতে সোমবার স্থানীয় বাসিন্দাদের আয়োজনে সকালে ২ ঘন্টা ব্যাপী এক  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

এতে ওই পথ দিয়ে যাতায়াতকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, আমদানি-রপ্তানিকারকসহ এলাকার লোকজন মানববন্ধনে অংশ নেন।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘ ১৫ বছর ধরে অজ্ঞাত কারণে সড়কটি সংস্কার না হওয়ায় নিয়মিত দূর্ঘটনা ঘটছে। পাশাপাশি স্থলবন্দরে আমদানি-রপ্তানিতেও এর বিরূপ প্রভাব পড়ছে। 

মানববন্ধন চলাকালে পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পাটগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিলে  যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo