ছবিঃ সংগৃহীত
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরে বাইসাইকেলের সাথে ধাক্কায় নাজিম মোস্তফা নোবেল মুন (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মুন উপজেলার সদর ইউনিয়নের সতেররশি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
রোববার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপুরে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলার ডাক্তার বাজার এলাকায় একটি বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আটরশি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় মুনের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ ...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ-শাহপীরদ্বীপ সড়কের দুই পাশ...
কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

মন্তব্য (০)