• সমগ্র বাংলা

গাজীপুরে সাংবাদিক তুহিনসহ দেশের সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ দেশের সকল সাংবাদিক হত্যার বিচার এবং গণমাধ্যম কর্মীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে “চাই মুক্ত, স্বাধীন ও নিরাপদ গণমাধ্যম” স্লোগানে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করেন সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আলিম খান আকাশ, এসএ টেলিভিশন ও বাংলানিউজের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, মুক্ত খবরের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি সাইদুর রহমান, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান এবং একুশে সংবাদে এস আল-আমীনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

এসময় জেলায় কর্মরত অসংখ্য গণমাধ্যম কর্মীরা এ কর্মসূচী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন।

অংশগ্রহণকারীরা জানান, দেশের সাংবাদিকরা জীবন বাজি রেখে সত্য তুলে ধরলেও হত্যাকারী ও হামলাকারীরা বছরের পর বছর বিচারহীনতার সুযোগ পাচ্ছে। সরকারের ব্যর্থতায় সাংবাদিকদের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়েছে। তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গণমাধ্যম কর্মীদের জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে স্বরাষ্ট্র উপদেষ্টার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাফিলতি ও উদাসীনতার নিন্দা জানান। একইসঙ্গে তারা পরিদর্শনের নামে ডালের লবণ যাচাইয়ের মতো তুচ্ছ কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানান।

বক্তারা আরও বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে খ্যাত গণমাধ্যম ও এর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যদি তা সম্ভব না হয়, তবে সাংবাদিকদের হাতে আত্মরক্ষার জন্য অস্ত্র তুলে দিতে হবে, যাতে তারা নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।

মন্তব্য (০)





image

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলভারসহ অস্ত্রধারী গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...

image

ঐতিসিক পাগলা মসজিদে দানবাক্সে মিলেছে রের্কড প্রায় ১৬ কোটি...

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ ...

image

টেকনাফ শাহপরীর দ্বীপে কালেমা সম্বলিত পতাকা উড়ছে

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ-শাহপীরদ্বীপ সড়কের  দুই পাশ...

image

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক ...

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...

image

গাইবান্ধায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় বিচার...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

  • company_logo