ছবিঃ সিএনআই
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকিতে পুলিশের অভিযানে ৬৫০ পিচ ইয়াবাসহ মোঃ জিয়াউর রহমান জিয়া (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
দুমকি থানার এসআই নুরুজ্জামান, এএসআই দুলাল মিয়া ও সঙ্গীয় ফোর্সের যৌথ অভিযানে
শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে পায়রা সেতুর টোল প্লাজায় চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়েছে।
আটক জিয়াউর রহমানের পিতা খুকু হাওলাদার মনির। তার স্থায়ী ঠিকানা কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের সুগন্ধা লাইট হাউস এলাকা। বর্তমানে তিনি পটুয়াখালী সদর উপজেলার পিয়ারপুর মৌকরন গ্রামে বসবাস করছেন।
এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকালই পুলিশ বাদী মামলা করে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, গ্রেফতারকৃত জিয়াউর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে।
পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ ...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ-শাহপীরদ্বীপ সড়কের দুই পাশ...
কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

মন্তব্য (০)