ছবিঃ সিএনআই
সাতকানিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি: যানজট ও দুর্ঘটনা রোধে কেরানিহাটে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল এবং বাস চালানোর মতো ঝুঁকিপূর্ণ ও আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তাৎক্ষণিক শাস্তি প্রদান করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ০৭টি মামলায় ৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব কফিল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম।
পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ ...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ-শাহপীরদ্বীপ সড়কের দুই পাশ...
কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

মন্তব্য (০)