• সমগ্র বাংলা

মুন্সীগঞ্জে ৫ রাউন্ড পিস্তলসহ আটক ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৫ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তলসহ শাহ আজিজুর রহমান পলাশ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় চারটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।

‎শনিবার (৯ আগস্ট) ভোরে উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনী গ্রামে এ অভিযান চালানো হয়। আটক পলাশ ওই গ্রামের শাহ আলমের ছেলে।

‎গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায়- স্যুটার মান্নান হত্যা মামলার আসামি সন্ত্রাসী জুয়েলসহ কয়েকজন চাঁদাবাজির উদ্দেশ্যে ষোলআনী বালুমহালে হামলার পরিকল্পনা করছে। খবরের ভিত্তিতে রাত থেকেই পুলিশের প্রস্তুতি নেওয়া হয়। 

‎ভোরে জুয়েলের বাড়ি ঘেরাও করলে সে ও আরও কয়েকজন পালিয়ে যায়। এ সময় জুয়েলের ঘরে প্রবেশ করে কোমরে গোঁজা লোডেড পিস্তলসহ পলাশকে আটক করা হয়। পিস্তলে তখন ৫ রাউন্ড গুলি ছিল। পরে ঘর তল্লাশি করে একটি রামদা ও তিনটি দা উদ্ধার করা হয়।

‎ওসি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। অভিযানে গজারিয়া থানা পুলিশ ও নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন।

মন্তব্য (০)





image

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলভারসহ অস্ত্রধারী গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...

image

ঐতিসিক পাগলা মসজিদে দানবাক্সে মিলেছে রের্কড প্রায় ১৬ কোটি...

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ ...

image

টেকনাফ শাহপরীর দ্বীপে কালেমা সম্বলিত পতাকা উড়ছে

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ-শাহপীরদ্বীপ সড়কের  দুই পাশ...

image

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক ...

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...

image

গাইবান্ধায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় বিচার...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

  • company_logo