• সমগ্র বাংলা

এক রুই ও দুই চিতল বিক্রি হলো ৮৯ হাজার টাকায়

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ পদ্মা নদীর ১৫ কেজি ওজনের একটি রুই মাছ সাড়ে ৪৯ হাজার এবং ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল ৩৯ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।
‎
‎শনিবার (৯ আগস্ট) ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মৎস্য আড়তের আড়তদার দুলাল চালাকের ছেলে রেজাউল চালাকের আড়ত ও দেলোয়ারের আড়ত থেকে উন্মুক্ত নিলামে মাছগুলো কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ভোরে দৌলতদিয়া বাস টার্মিনালের পাশে মাছের আড়ত বসে। সেখানে নদী থেকে ধরে আনা তরতাজা মাছগুলো জেলেরা বিক্রির জন্য নিয়ে আসেন। আজ ভোরে এক জেলে নদীর ১৫ কেজি ওজনের একটি বড় রুই মাছ বিক্রির জন্য রেজাউলের আড়তে নিয়ে আসেন। পরে মাছটি বিক্রির জন্য উন্মুক্ত নিলাম উঠলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৫০০ টাকায় মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ কিনে নেন।
‎
‎অপরদিকে, দেলোয়ারের আড়ত থেকে ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল মাছ উন্মুক্ত নিলামে উঠলে একই ব্যক্তি ১২ কেজির চিতল মাছটি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ টাকায় ও ৭ কেজি ওজনের চিতল মাছটি ১০ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
‎
‎স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার রুই মাছের ভালো চাহিদা রয়েছে। সচরাচর বড় সাইজের রুই মাছ খুব একটা পাওয়া যায় না। আজ ভোরে মাছ বাজারে ১৫ কেজি ওজনের রুই মাছ বিক্রির জন্য উঠলে আমি সেটি ৪৯ হাজার ৫০০ টাকায় কিনে নিই। 
‎
‎তিনি আরও বলেন, এ ছাড়া উন্মুক্ত নিলামে ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল মাছ ৩৯ হাজার ৩০০ টাকায় কিনেছি। মাছগুলো বিক্রির জন্য যোগাযোগ করা হচ্ছে। সামান্য লাভ রেখে মাছটি বিক্রি করে দেব।
‎
‎এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা গণমাধ্যমকে বলেন, সম্প্রতি পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকারের বিভিন্ন মাছ ধরা পড়ছে, যা তাদের জন্য লাভজনক হচ্ছে।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo