• অপরাধ ও দুর্নীতি

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জে দুই নেতা গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের  সভাপতি এস এম আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফা আটক।

পুলিশ জানায়, ৬ আগস্ট  দিবাগত রাত সাড়ে ১২ টায়  সিদ্ধিরগঞ্জ থানাধীন এস.ও রোড এলাকায় এসএম আসলাম এর নিজ বাসা থেকে এবং আজিবপুর এলাকায় টিএইচ তোফার নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। চাঁদাবাজির ভিযোগে তাদেরকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে। আটককৃত টি এইচ তোফা এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা তৎসহ পেনাল কোডের ৪৩৫ ধারায় মামলা রয়েছে। ডিটেনশনের আদেশ পাওয়া সাপেক্ষে তাদেরকে জেল কারাগারে প্রেরণ করা হবে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo