• সমগ্র বাংলা

স্বৈরচারের পতন ও ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র‌্যালী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র‌্যালী করে বিএনপি। বুধবার জেলা বিএনপি কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে শেষ হয়। 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জেলা শাখার আয়োজনে বিজয় র‌্যালীতে অংশ নিতে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজারও নেতা-কর্মী সমর্থকগণ আসা শুরু করেন। দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিজয় র‌্যালী উপলক্ষে বক্তৃতা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, মো: আল মামুন আলম, মো: মুরাদ হোসেন, দপ্তর সম্পাদক মো: মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো: জাফরুল্লাহ, এস,এম মজিদুল ইসলাম, অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মো: তারিক আদনান, জেলা যুবদলের সাবেক সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো: মাহাবুব হোসেন তুহিন, জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদিকা মো: নাজমা বেগম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো: মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব মো: কামরুজ্জামান কামু, জেলা যুবদলের আহবায়ক মো: আবু হানিক মুক্তা, সদস্য সচিব মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস প্রমুখ। 

পরে জেলার বিভিন্ন উপজেলা, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা-কর্মী ও সমর্থকগণ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি চৌরাস্তা-পুরাতন বাসস্ট্যান্ড হয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এসে র‌্যালির সমাপ্তি হয়। র‌্যালিটি জেলা বিএনপিসহ এর সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ নেন। 

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo