• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিএনপির বিজয় র‍্যালীতে জনশ্রোত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় গত বছরের ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বিজয় র‍্যালী করা হয়েছে।

বুধবার (৫ আগষ্ট) উপজেলার মোগরাপাড়া  চৌরাস্তা জামে মসজিদের সামনে থেকে বিজয় র‍্যালীটি পিরোজপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বর হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পূনরায় মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এসময় আজহারুল ইসলাম মান্নানের পক্ষে স্লোগানে স্লোগানে কম্পিত হয় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক।

সোনারগাঁ উপজেলা বিএনপি অঙ্গসংগঠন ও পৌর বিএনপির আয়োজনে বিজয় র‍্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, মাসুম রানা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, মোহাম্মদ আলী,সফিউল আলম বাচ্চু নিজাম উদ্দিন, হারুন-উর-রশিদ মিঠু,কাউসার আহমেদ, আব্দুল মান্নান,আরিফ হোসেন বাবুসহ, নোবেল মীর, আলীনুরসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

মন্তব্য (০)





image

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলভারসহ অস্ত্রধারী গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...

image

ঐতিসিক পাগলা মসজিদে দানবাক্সে মিলেছে রের্কড প্রায় ১৬ কোটি...

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ ...

image

টেকনাফ শাহপরীর দ্বীপে কালেমা সম্বলিত পতাকা উড়ছে

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ-শাহপীরদ্বীপ সড়কের  দুই পাশ...

image

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক ...

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...

image

গাইবান্ধায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় বিচার...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

  • company_logo