• সমগ্র বাংলা

জামালপুরে দেশীয় অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার, ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৮৩ বোতল ভারতীয় মদ, দেশীয় অস্ত্র উদ্ধার এবং ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব।

এর আগে গতকাল রাত ৩ টা১৫ মিনিটে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর পূর্ব পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দেওয়ানগঞ্জ পূর্ব চেংটিমারী পাথরের চর গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে মোঃ পলাশ মিয়া (৪২), কুমারের চর গ্রামের মোঃ অসিম উদ্দিন শেখের ছেলে মোঃ মিষ্টার আলী (৪৫), মৃত রহম আলী মণ্ডলের ছেলে মোঃ শাহজাহান (৪৫), বাঘারচর গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে আব্দুল আয়েল (৪২), কামারের চর গ্রামের আনছার আলীর ছেলে মোঃ সবুজ মিয়া (৩০), কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার নওদাপাড়া বাবনের চর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৮), নওদাপাড়া বাবনের চর গ্রামের মোঃ মুন্টু মিয়ার ছেলে মোঃ শাহীন (২৫)।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য দুই লাখ আট হাজার পাঁচশ টাকা। এ সময় তাদের কাছ থেকে  ৩টি রামদা ও ২টি ছুরি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ-২ এর অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের বক্তব্য:

আমরা সবসময় মাদক ও অস্ত্র কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। এই অভিযান ছিল পূর্বনির্ধারিত একটি পরিকল্পনার অংশ। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে অভিযান পরিচালনা করি এবং সফলভাবে চক্রটির মূলহোতাসহ সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হই। এই চক্রটি সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে চোরাচালানের মাধ্যমে ভারতীয় মদ দেশে এনে বিপণন করত। আমাদের অভিযান চলমান থাকবে এবং বাকি পলাতক আসামিদের গ্রেফতার করতেও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামিদের আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলভারসহ অস্ত্রধারী গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...

image

ঐতিসিক পাগলা মসজিদে দানবাক্সে মিলেছে রের্কড প্রায় ১৬ কোটি...

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ ...

image

টেকনাফ শাহপরীর দ্বীপে কালেমা সম্বলিত পতাকা উড়ছে

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ-শাহপীরদ্বীপ সড়কের  দুই পাশ...

image

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক ...

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...

image

গাইবান্ধায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় বিচার...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

  • company_logo