• সমগ্র বাংলা

রাণীনগরে বজ্রপাত নিরসনে জনসচেতনতা কার্যক্রম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “বজ্রপাত থেকে বাঁচতে চাইলে সচেতন হোন নিরাপদ থাকুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বজ্রপাতের ঝুঁকি নিরসনে জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সোমবার উপজেলার শিয়ালা উচ্চ বিদ্যালয়ে রাণীনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকসহ অন্যরা বক্তব্য রাখেন। মূলত বিদ্যালয়ের শিক্ষার্থীদের বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে এমন আয়োজন করা হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এসময় বৃষ্টির সময় খোলা মাঠে অবস্থান না করা, গাছের নিচে আশ্রয় না নেওয়া, বিদ্যুতের সরঞ্জাম ব্যবহার এড়িয়ে চলাসহ নানা বিষয়ে শিশু-কিশোরদের সচেতন করতে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

তিনি বলেন ইদানিং আমাদের দেশে বজ্রপাতে নিহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আর এর প্রধান কারণ হচ্ছে বজ্রপাত সম্পর্কে সচেতনতার অভাব। আর যে ভাবে আমরা বজ্রপাত নিরোধক গাছ হিসেবে তালগাছ কাটছি সেই হারে তাল গাছ রোপন করছি না। তাই বজ্রপাতের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই বজ্রপাত সম্পর্কে সচেতন হতে, বেশি বেশি করে বজ্রপাত নিরোধক গাছ রোপন করতে এবং অন্যদের সচেতন করার প্রতি তিনি আহ্বান জানান। পরে বজ্রপাত সচেনতায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। 

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo