• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে নিখোঁজ নারীর লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজ জহুরা খাতুন (৬২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাতে উপজেলার জাটিয়া ইউনিয়নের মাকড়ঝাপ গ্রামের কাঁচা মাটিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জহুরা খাতুন উপজেলার মাকরঝাপ গ্রামের রুস্তম আলী মাস্টারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং গত ২৬ জুলাই সকালে নিখোঁজ হন বলে জানান পরিবারের লোকজন। পরে শুক্রবার বিকেলে কাচামাটিয়া নদিতে লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়।

‎খবর পেয়ে গৌরীপুর সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর সানজিদ ইমরান সাব্বির, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

‎ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, শুক্রবার রাতে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে অর্ধগলিত লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলভারসহ অস্ত্রধারী গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...

image

ঐতিসিক পাগলা মসজিদে দানবাক্সে মিলেছে রের্কড প্রায় ১৬ কোটি...

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ ...

image

টেকনাফ শাহপরীর দ্বীপে কালেমা সম্বলিত পতাকা উড়ছে

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ-শাহপীরদ্বীপ সড়কের  দুই পাশ...

image

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক ...

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...

image

গাইবান্ধায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় বিচার...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

  • company_logo