• সমগ্র বাংলা

নীলফামারীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, পাঁচ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে সর্বোচ্চ পাঁচ রেমিট্যান্স প্রেরণকারীকে সম্মাননা দেয়া হয়েছে।

শনিবার দুপুরে(২আগস্ট) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাসুদ রানা ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম এ সময় উপস্থিত ছিলেন। 

এরআগে ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মালেশিয়া প্রবাসী নাজমুল হুদার স্ত্রী মিতু আক্তার, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতার হোসেন বক্তব্য দেন অন্যান্যের মধ্যে।

জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারী যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। 

নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাসুদ রানা জানান, সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন মোহাম্মদ কে সরকার, নাজিমা বেগম, মেহের বানু, নাজমুল হুদা ও জয়নাল আবেদীন। 

মন্তব্য (০)





image

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলভারসহ অস্ত্রধারী গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...

image

ঐতিসিক পাগলা মসজিদে দানবাক্সে মিলেছে রের্কড প্রায় ১৬ কোটি...

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ ...

image

টেকনাফ শাহপরীর দ্বীপে কালেমা সম্বলিত পতাকা উড়ছে

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ-শাহপীরদ্বীপ সড়কের  দুই পাশ...

image

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক ...

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...

image

গাইবান্ধায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় বিচার...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

  • company_logo