• সমগ্র বাংলা

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদন্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালককে হত্যার মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এই মামলার অপর এক আসামিকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এ ছাড়া তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দশ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ ১ম আদালতের বিচারক মাকসুদুর রহমান এই রায় দেন। রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি উপস্থিত ছিলেন। পরে উপস্থিত আসামিদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, ফরিদপুরের সদর উপজেলার মোঃ মেহেদী আবু কাওসার, মোঃ জনি মোল্লা, মোঃ রাসেল শেখ (পলাতক), রাজেস রবি দাস, মোঃ রবিন মোল্লা ওরফে ভিকি। এদের মধ্যে মোঃ রাসেল শেখ পলাতক থাকায় আদালত উপস্থিত ছিলেন না। অপর আসামী রাজবাড়ী জেলার বাদশা শেখ কে দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এ ছাড়া তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দশ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট চৌধুরীর জাহিদ হাসান (খোকন) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইজিবাইক ছিনতাই করতে চালককে হত্যার মামলায় দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত ৫ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন। এদের মধ্যে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিচারক। তিনি বলেন এই মামলায় আমরা সর্বোচ্চ রায় পেয়ে সন্তুষ্ট হয়েছি। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ নভেম্বর শওকত মোল্যা (২০) নামে এক যুবক নিজ বাড়ি থেকে বিকেলে ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন। এরপর তার পরিবার তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন সকাল সাতটার দিকে শহরের গোয়ালচামট মোল্যা বাড়ী সড়কের শেষ মাথা বাইপাস রোড এর কাছে আবুল হোসেনের ধান ক্ষেতের মধ্যে তার লাশ পুলিশ উদ্ধার করে। ‌এরপর তার পিতা আয়নাল শেখ বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মন্তব্য (০)





image

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলভারসহ অস্ত্রধারী গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...

image

ঐতিসিক পাগলা মসজিদে দানবাক্সে মিলেছে রের্কড প্রায় ১৬ কোটি...

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ ...

image

টেকনাফ শাহপরীর দ্বীপে কালেমা সম্বলিত পতাকা উড়ছে

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ-শাহপীরদ্বীপ সড়কের  দুই পাশ...

image

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক ...

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...

image

গাইবান্ধায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় বিচার...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

  • company_logo