• সমগ্র বাংলা

ফরিদপুরের সালথায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় অজ্ঞাত এক যুবকের (৪৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা খালের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে পুরুরা খালের পানিতে পাটের আশ ছাড়ানোর কাজ করতে গিয়ে লাশটি ভাসতে দেখেন শ্রমিকরা। লাশের পরনে একটি লুঙ্গি রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে পুরুরা খাল থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শীরের পোকা ধরেছে। ধারনা করা হচ্ছে, লাশটি এলাকার কারো না, অন্য এলাকা থেকে ভেসে এসেছে। মরদেহের পরিচয় সনাক্তে আমরা কাজ করছি।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo