• সমগ্র বাংলা

লালমনিরহাটে বন্যা।প্লাবিত ১৫ গ্রাম।পনিবন্দি ৩০হাজার মানুষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: গত মঙ্গলবার রাত থেকে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।  তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটে দেখা দিয়েছে বন্যা।জেলার ৪টি উপজেলার তিস্তা তীরবর্তি ১৫টি গ্রামে বন্যা দেখা দিয়েছে।এসব গ্রামের বাড়ীঘরে পানি প্রবেশ করেছে।পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট সহ ফসলের ক্ষেত।

উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে। রাতে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার(৫২দশমিক ২২সেন্টিমিটার)ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

রাতেই পানির তোড়ে রাতে হাতীবান্ধা উপজেলার ধুবনী এলাকার একটি কাঁচা রাস্তা ভেঙে গেছে। ব্যারাজ পয়েন্টে নদীর পানি কিছুটা কমলেও ব্যারাজের ভাটিতে থাকা হাতীবান্ধা উপজেলার সানিয়াজান,সিন্দুরনা,পাটিকাপাড়া,গড্ডিমারী,কালীগঞ্জ উপজেলার ভোটমারী,আদিতমারী উপজেলার মহিষখোচা ও সদর উপজেলার রাজপুর,খুনিয়াগাছ ও গোকুন্ডা ইউনিয়নের নদী তীরবতী নিম্নাঞ্চলগুলোর ১৫টি গ্রামের ৩০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।ডুবে গেছে রাস্তাঘাট,ফসলী জমি ও ভেসে গেছে পুকুরের মাছ। তিস্তা তীরবর্তী মহিষখোচা এলাকার মনির হোসেন ও আব্দুর রশিদ জানান পানিতে তাদের বাড়িঘর প্লাবিত হয়েছে। ফসলের ক্ষেতে পানি উঠেছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন,“তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছে। তবে আগামী ২৪ ঘণ্টা পানির স্তর স্থিতিশীল থাকতে পারে এবং এরপর তা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”

মন্তব্য (০)





image

দিনাজপুরে ৩লাখ ৮৫ হাজার শিশু পাচ্ছে একটি করে ভিটামিন "এ" ...

দিনাজপুর প্রতিনিধি : ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে দিনাজপুরের ...

image

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলভারসহ অস্ত্রধারী গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...

image

ঐতিসিক পাগলা মসজিদে দানবাক্সে মিলেছে রের্কড প্রায় ১৬ কোটি...

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ ...

image

টেকনাফ শাহপরীর দ্বীপে কালেমা সম্বলিত পতাকা উড়ছে

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ-শাহপীরদ্বীপ সড়কের  দুই পাশ...

image

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক ...

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...

  • company_logo