• সমগ্র বাংলা

ভূরুঙ্গামারীতে ২ ভূয়া ডিবি আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের পাশে প্রতারণার চেষ্টা কালে তাদেরকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো রংপুর সদরের কামাল কাছনা এলাকার আব্দুর ছাত্তার এর ছেলে মোস্তাফিজুর রহমান (৩২) ও পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার এলাকার আলিমুদ্দিন'র ছেলে খলিলুর রহমান (৫২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার (২৮/০৭/২৫) তারিখ বিকেলে ওই এলাকার স্থানীয় এক মহিলার কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে জোরপূর্বক টাকা আদায়ের ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ারও চেষ্টা চালান। ওই দুই ব‍্যক্তির আচরণে সন্দেহজনক হলে বিষয়টি এলাকাবাসীকে জানালে প্রতারক দুই ব‍্যক্তিকে আটক করে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে অভিযুক্ত দুই ব‍্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, আটক মোস্তাফিজুর রহমান একজন প্রতারক। এর আগেও সে কখনো র‍্যাবের পোষাক পরিধান করে আবার কোথাও ডিবি পরিচয় দিয়ে একাধিক জায়গায় প্রতারণা করেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব‍্যক্তিদ্বয়ের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাদের কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য (০)





image

বীরগঞ্জে আটক ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে জেল অর্থ জরি...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে...

image

ফরিদপুরের ভাঙ্গায় ১০ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্রাম্য আধিপত্...

image

ঢাকায় এভিয়েশন.কম.বিডির দ্বিতীয় ‘ট্যুর গাইড টেকনিক অ্যা...

নিজস্ব প্রতিবেদক : প্রথম কর্মশালার সফলতার ধারাবাহিকতায় এভিয...

image

দিনাজপুরে ৩লাখ ৮৫ হাজার শিশু পাচ্ছে একটি করে ভিটামিন "এ" ...

দিনাজপুর প্রতিনিধি : ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে দিনাজপুরের ...

image

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলভারসহ অস্ত্রধারী গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...

  • company_logo