• সমগ্র বাংলা

উজানের পাহাড়ি ঢলে ডুবছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। পানি বৃদ্ধি পাওয়ায় ডুবতে শুরু করেছে রাঙ্গামাটির পর্যটন শিল্পের আইকন খ্যাত ঝুলন্ত সেতুটি। ফলে সেতুতে চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এমন চিত্র দেখা যায়। 

‎পর্যটন ঘাটের বোট চালক সমিতির নেতা মো. সালাউদ্দিন জানান, এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে দু-একদিনের মধ্যে পুরো সেতু ডুবে যাবে। এই সেতুটি ডুবে গেলে পর্যটন খাতের ব্যবসায় ধস নেমে আসে।

‎অন্যদিকে পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, উজান থেকে নেমে আসা পানি বৃদ্ধি পাওয়ায় সেতুর পাটাতনে পানি উঠতে শুরু করেছে।

‎কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে, এ সময় হ্রদে পানি থাকার কথা ৮৮.৪৯ এমএসএল। হ্রদে পানি রয়েছে ১০.৫.২৬ এমএসএল। ৫টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২১৮ মেগাওয়াট।

‎উল্লেখ্য, কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল হলেও ১০৫ এমএসএল হলেই প্রতি বছর ঝুলন্ত সেতুটি ডুবে যায়। বিভিন্ন উন্নয়ন সংস্থা সেতুটি সংস্কারের উদ্যোগের কথা বললেও কার্যকর কোনো ভূমিকা চোখে পড়েনি।

মন্তব্য (০)





image

বীরগঞ্জে আটক ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে জেল অর্থ জরি...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে...

image

ফরিদপুরের ভাঙ্গায় ১০ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্রাম্য আধিপত্...

image

ঢাকায় এভিয়েশন.কম.বিডির দ্বিতীয় ‘ট্যুর গাইড টেকনিক অ্যা...

নিজস্ব প্রতিবেদক : প্রথম কর্মশালার সফলতার ধারাবাহিকতায় এভিয...

image

দিনাজপুরে ৩লাখ ৮৫ হাজার শিশু পাচ্ছে একটি করে ভিটামিন "এ" ...

দিনাজপুর প্রতিনিধি : ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে দিনাজপুরের ...

image

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলভারসহ অস্ত্রধারী গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...

  • company_logo