ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : রোমানিয়ান ভ্যালেরি তিতেকে বিদায় করে দেওয়ার পর নতুন বিদেশি কোচ খুঁজছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বেশ কয়েকজন কোচের সঙ্গে আলোচনার পর শেষ পর্যন্ত কিংস বেছে নিয়েছে একজন ব্রাজিলিয়ানকে। ৫৮ বছর বয়সী এই কোচের নাম সার্জিও ফারিয়াস।
৩৫ বছরের কোচিং অভিজ্ঞতা সার্জিও ফারিয়াসের। সর্বশেষ কাজ করেছেন কুয়েতের ক্লাব কাজমা এসসিতে। ১৯৯৩ সাল থেকে কোচিং ক্যারিয়ার শুরু করা এই ব্রাজিলিয়ানের নিজ দেশের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের ডাগআউট সামলানোর অভিজ্ঞতাও আছে।
ব্রাজিলের ঐতিহ্যবাহী সান্তোস এফসি অনূর্ধ্ব-২০ দল, কাতারের শীর্ষ দল উম সালাল এসসি, আল খোর এফসি, চিনের গুয়াংজু সিটি ফুটবল ক্লাবের মতো দলকে কোচিং করিয়েছেন ফারিয়াস। অভিজ্ঞতা আছে সৌদি আরব, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়ার মতো দেশের শীর্ষ ক্লাব ফুটবলে কাজের।
১২ আগস্ট কাতারের দোহায় বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে সিরিয়ার দল আল-কারামাহ এফসির। সেই ম্যাচ দিয়েই শুরু হবে ফারিয়াসের বাংলাদেশ অধ্যায়।
স্পোর্টস ডেস্ক : বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বাম গোড়ালির ল...
নিউজ ডেস্কঃ দেশের ক্রিকেটের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশা...
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়ে...
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে প...
স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৯৮৬তম গোল...

মন্তব্য (০)