ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে অনুষ্ঠিত ১০দিন ব্যাপি বৃক্ষ মেলায় বিভিন্ন জাতের কোটি টাকার চারা বিক্রি হয়েছে। ১০ দিনে ফলদ বনজ এবং ঔষধি জাতের প্রায় ৩লাখ চারা বিকে গাছ লাগিয়েছেন বৃক্ষ প্রেমিরা। আজ সোমবার বিকালে মেলার সমাপ্তি অনুষ্ঠানে ওই তথ্য জানান বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার। বন বিভাগ এবং জেলা প্রশাসন যৌথভাবে আয়োজন করেছিল বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার। এতে স্থান পায় সরকারি বেসরকারিসহ বিভিন্ন নার্সারিসহ ৬৭টি প্রতিষ্ঠানের স্টল।
সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহনকারিদের মাঝে সনদপত্র এবং স্হান নির্ধারনিতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্হান অর্জনকারিসহ বেশ কিছু পুরষ্কার বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল আলম। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোখলেসুর হাসান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আনোয়ার হোসেন, বিএডিসির যুগ্ম পরিচালক সুলতান আলম, সহকারি বন সংরক্ষক নুরন্নাহার এবং বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হকসহ অন্যান্যরা।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্রাম্য আধিপত্...
নিজস্ব প্রতিবেদক : প্রথম কর্মশালার সফলতার ধারাবাহিকতায় এভিয...
দিনাজপুর প্রতিনিধি : ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে দিনাজপুরের ...
পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...

মন্তব্য (০)