• অপরাধ ও দুর্নীতি

দোহারে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ১। হৃদয় হাওলাদার (২৫), ২। নাঈম হাওলাদা (২১), উভয় পিতা-কাঞ্চন হাওলাদার, সাং-কসবা, থানা-কাজির হাট, জেলা-বরিশাল, এপি সাং-৫৭ নং ওয়ার্ড ভরান থানা-টঙ্গী পূর্ব থানা, জেলা-গাজীপুর, ৩। স্বপন বেপারী (২৭), পিতা-মজিবর বেপারী, সাং-হায়দারাবাদ থানা-পূবাইল, জেলা-গাজীপুর ও ৪। কামরুল সরকার ওরুফে গাঙ্গুয়া (৪৫), পিতা-জহির উদ্দিন ওরুফে জনু সরকার সাং-গোপালনগর থানা-দেবীদার, জেলা-কুমিল্লা, এপি সাং-উদ্দয়ন টাওয়ার মধুমিতা রোড টঙ্গী পুর্ব থানা, গাজীপুর। সোমবার (২৮ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।
তিনি জানান, দোহার থানার মামলা নং-২৫ তারিখ-২০/০৬/২০২৫ খ্রিঃ ধারা-৪১৩ পেনাল কোড এর এজাহার নামীয় ১নং আসামী আবির সরকার এর ফৌঃকাঃ বিঃ ১৬৪ ধারার স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে প্রাপ্ত তথ্য মতে ২৭ জুলাই গাজীপুর মেট্রোপলিটন এলাকার টঙ্গী থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের আরও ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। 
আসামীদের বিরুদ্ধে এর আগেও একাধিক থানায় মোটরসাইকেল চুরির মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo