ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার ভোরে নাগেশ্বরী পৌরসভাধীন বাস স্টান্ড এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকার মাদক কারবারি মোঃ শেখ সাজ্জাদ (৩১)কে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম নাগেশ্বরী বাস স্টান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...
নিউজ ডেস্কঃ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...
জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

মন্তব্য (০)