• সমগ্র বাংলা

কালীগঞ্জে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমে শ্রেষ্ঠ শিক্ষার্থীরা পুরস্কৃত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের (এসইডিপি) আওতায় উপজেলার ২০২২ ও ২০২৩ সালের এস এস সি/দাখিল/সমমান ও এইচএসসি/আলিম/সমমান শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে উপজেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ জন কৃতি শিক্ষার্থীর মাঝে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে গাজীপুর জেলা শিক্ষা অফিস ও কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাধ্যমিক পর্যায়ের এসএসসি/দাখিল/সমমান ১৮ জন শ্রেষ্ঠ কৃতি শিক্ষার্থীকে ১০ হাজার ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি/আলিম/সমমান ১৬ জন শ্রেষ্ঠ কৃতি শিক্ষার্থীকে ২৫ হাজার করে ব্যাংক হিসেবে দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়।     

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

গাজীপুর জেলা শিক্ষা অফিসার মো. আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, “এই পুরস্কার শুধু অর্জনের স্বীকৃতি নয়, বরং ভবিষ্যতের দায়িত্ব ও সম্ভাবনার প্রতীক।

মন্তব্য (০)





image

নড়াইলে ঘুঁড়ি উড়াতে যেয়ে স্কুলছাত্র নিখোঁজ বিল থেকে মরদেহ ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নড়াইলে ঘুঁড়ি উড়াতে যেয়ে স্...

image

নুজশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সাকিন রিমান্ডে, আদালতে জা...

রংপুর ব্যুরো : রংপুরে এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহানের মৃত...

image

বীরগঞ্জে আটক ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে জেল অর্থ জরি...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে...

image

ফরিদপুরের ভাঙ্গায় ১০ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্রাম্য আধিপত্...

image

ঢাকায় এভিয়েশন.কম.বিডির দ্বিতীয় ‘ট্যুর গাইড টেকনিক অ্যা...

নিজস্ব প্রতিবেদক : প্রথম কর্মশালার সফলতার ধারাবাহিকতায় এভিয...

  • company_logo