• সমগ্র বাংলা

ভারত থেকে ভেসে এলো শিশুর লাশ!

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে কলা গাছের ভেলায় ভেসে এলো ভারতীয় এক শিশুর লাশ। র‌বিবার (২৭ জুলাই)সকাল সা‌ড়ে ৯টার দি‌কে সদর উপ‌জেলার যাত্রাপুর ইউনিয়‌নের দুধকুমার ন‌দে গারুহারা ঘা‌টে ভেলা‌টি ভাস‌তে দে‌খে স্থানীয় মানুষজন। ঘটনা‌টি জানাজা‌নি হ‌লে এলাকায় চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হয়।
স্থানীয় বা‌সিন্দারা জানান, কলা গাছের কয়েকটি গুঁড়ি দি‌য়ে তৈ‌রিকৃত এক‌টি ভেলায় চাটাইয়ের ওপর প্রায় ৬ বছর বয়সী এক‌টি শিশুর ম‌রদেহ ভাস‌তে দে‌খেন তারা। মর‌দেহ‌টি চাদর, মশা‌রি এবং প‌লি‌থিন দি‌য়ে ঢে‌কে রাখা। শুধু মু‌খটা দেখা যায়। সেখা‌নে শিশু‌টির ছ‌বি সম্বলিত নাম ঠিকানা ও এক‌টি ফোন নম্বর উল্লেখ করা ছিল।
উল্লেখিত ঠিকানায় দেখা যায়, শিশু‌টির নাম সুমীত দাস, তার পিতার নাম আকুম‌নি দাস, মা‌য়ের নাম পদ্মা দাস। সেখা‌নে ঠিকানা উল্লেখ করা ছিল ‌ডেকাবঘাট লালবা‌ড়ি আসাম।
যাত্রাপু‌রের গারুহারা এলাকার ক‌লেজ শিক্ষার্থী ফারুক খান ব‌লেন, সকাল সা‌ড়ে নয়টার দি‌কে কলা গা‌ছের ভেলায় এক‌টি মৃত‌দেহ ভাস‌তে দে‌খে স্থানীয়রা। খবর পে‌য়ে আমি সেখা‌নে যাই। প‌রে লা‌শের স‌ঙ্গে এক‌টি চিরকুট দেখ‌তে পাই। ওই চিরকু‌টে এক‌টি ভারতীয় ফোন নম্বর ছিল। ওই নম্বরে হোয়াটসঅ‌্যাপ যোগা‌যোগ কর‌লে অপরপ্রান্ত থে‌কে সাড়া পাই। অনকু দাস না‌মে এক ব‌্যক্তি শিশু‌টির মামা প‌রিচয় দেন।। প‌রে তি‌নি জানান ‘গত ১০ জুলাই শিশু‌টি সা‌পের কাম‌ড়ে মারা গে‌লে তা‌কে কলা গা‌ছের ভেলায় ভা‌সি‌য়ে দেওয়া হয়।’
এ বিষয়ে যাত্রাপুর ইউপি চেয়ারম‌্যার আব্দুল গফুর ব‌লেন, শু‌নে‌ছি শিশু‌টি‌ না‌কি সাপের কাম‌ড়ে মারা গে‌ছে। তার স্বজনরা তা‌কে এক‌টি কলা গা‌ছের ভেলায় ভা‌সি‌য়ে দেয়। ত‌বে ভেলা‌টি কেউ আটকায়‌নি। দুু‌পু‌রের পর জান‌তে পে‌রে‌ছি ভেলা‌টি ব্রহ্মপুত্র ন‌দে ভাস‌তে‌ছিল।

মন্তব্য (০)





image

নড়াইলে ঘুঁড়ি উড়াতে যেয়ে স্কুলছাত্র নিখোঁজ বিল থেকে মরদেহ ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নড়াইলে ঘুঁড়ি উড়াতে যেয়ে স্...

image

নুজশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সাকিন রিমান্ডে, আদালতে জা...

রংপুর ব্যুরো : রংপুরে এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহানের মৃত...

image

বীরগঞ্জে আটক ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে জেল অর্থ জরি...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে...

image

ফরিদপুরের ভাঙ্গায় ১০ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্রাম্য আধিপত্...

image

ঢাকায় এভিয়েশন.কম.বিডির দ্বিতীয় ‘ট্যুর গাইড টেকনিক অ্যা...

নিজস্ব প্রতিবেদক : প্রথম কর্মশালার সফলতার ধারাবাহিকতায় এভিয...

  • company_logo