• সমগ্র বাংলা

বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে এম এন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শোক ও দোয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মুক্তাগাছার এম এন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আজ জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিষ্ঠানে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শামীম নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “এই শোক সহ্য করার শক্তি মহান আল্লাহ যেন তাদের দেন।” তিনি সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের চিফ-কোঅর্ডিনেটর জনাব আবুবকর সিদ্দিক। দোয়া শেষে শ্রদ্ধা জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি দিনব্যাপী ছুটি ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনুষ্ঠানটি একটি সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo