• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে নকল স্টার সিগারেট তৈরি, পুলিশের হাতে আটক ৪

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রামের উলিপুরে একটি নকল সিগারেট উৎপাদনকারী কারখানার সন্ধান পাওয়া গে‌ছে। খবর পে‌য়ে ঘটনাস্থল থেকে পু‌লিশ চার জন‌কে আটক ক‌রেছে। ঘটনা‌টি জানাজা‌নি হ‌লে এলাকায় চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হয়।

‎‎জানা গেছে, সোমবার (২১ জুলাই) বি‌কে‌লে উপ‌জেলার গুনাইগাছ ইউনিয়‌নের পূর্ব কালুডাঙ্গা গ্রা‌মের জ‌নৈক আব্দুল ম‌জি‌দের বা‌ড়ি‌তে এ কারখানার সন্ধান পায় স্থানীয়রা। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ কারখানায় তৈরি হচ্ছিল জনপ্রিয় ব্র্যান্ডের নকল 'স্টার' সিগারেট। সেগু‌লো উলিপুরসহ আশপা‌শের ক‌য়েক‌টি এলাকায় বাজারজাত করা হয়। প‌রে খবর পে‌য়ে পু‌লিশ সিগা‌রেট তৈ‌রিকারক চারজনকে আটক ক‌রে। এ সময় বিপুল প‌রিমাণ সিগা‌রে‌টের মোড়ক, ব্যবহৃত কাগজ, স্টিকারসহ সিগা‌রেট তৈ‌রির বিভিন্ন দ্রবা‌দি জব্দ করা হয়।

‎‎আটককৃতরা হ‌লেন, আবুল খা‌য়ের (৩৫), হারুন মিয়া (২৯), শামসুল হক (৪৫), ন‌জিয়ার রহমান (৬০)। তা‌দের সবার বা‌ড়ি নীলফামারীর জলঢাকা থানার মিরগঞ্জ পাঠান পাড়া গ্রা‌মে।

‎‎স্থানীয় বা‌সিন্দারা জানান, ওই বা‌ড়ি‌তে তেমন কেউ থা‌কে না। সারাক্ষণ বা‌ড়ির গেট বন্ধ থা‌কে। ত‌বে বেশ কিছুদিন ধরে বা‌ড়িতে দু'একজন ব‌হিরাগত লোক যাতায়াত কর‌তো। বিষয়‌টি স‌ন্দেহ হ‌ওয়ায় এলাকাবাসি তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়।

‎‎এবিষয়ে উলিপুর থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) নাজমুস সা‌কিব স‌জিব ঘটনার সত‌্যতা নিশ্চিত ক‌রে ব‌লেন, মালামালসহ চারজনকে আটক ক‌রে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। তদন্ত ক‌রে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo