• অপরাধ ও দুর্নীতি

রৌমারীতে ১ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর এলাকা থেকে ১ হাজার ৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লক্ষ ৮২ হাজার ৫'শ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রৌমারী থানা সূত্রে জানা যায়, রোববার রাতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে রৌমারী থানার একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রৌমারী থানাধীন ৫ নং যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া এলাকায় কতিপয় মাদক কারবারি নিজ বসতবাড়িতে ইয়াবা বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ১ লক্ষ ৮২ হাজার ৫০০ শত টাকা জব্দ তালিকা মূলে উদ্ধারসহ মাদক কারবারি মোঃ বাবুল মিয়া (৩২) ও মোছাঃ মর্জিনা খাতুন (৪৩)কো গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ।  এ ঘটনায় গ্রেফতারকৃদের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য রৌমারী থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে জানা যায়। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo