ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-বরিশাল মহাসড়কটি চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন সহ স্মারকলিপি প্রদান করেছে ফরিদপুরবাসী।
রোববার দুপুরে ঘন্টাব্যাপী ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর-বরিশাল ৪ লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্যে রাখেন, ফরিদপুর নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবরার নাদিম ইতু, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, এনসিপির জেলা কমিটির সভাপতি কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, ড্যাবের সভাপতি ডাঃ মোস্তাফিজুর রহমান শামীম, প্রফেসর আব্দুস সামাদ, বিশিষ্ট সাংবাদিক মফিজ ইমাম মিলন, বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুর বাস মালিক সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান সিদ্দিকী প্রমুখ।
পরে মহাসড়কের চার লেন কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান ওয়ালিদ কাজ শুরুর আল্টিমেটাম দেন। আগামী ২৩ জুলাই এর ভেতর কাজ শুরু না হলে তারা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানাবেন।
এ মানববন্ধনে জেলার ২০ টির অধিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
পরে ফরিদপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : "সুস্থ...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় শুরু হয়েছে শিশুদের জাতীয় ভিটামিন &l...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নড়াইলে ঘুঁড়ি উড়াতে যেয়ে স্...

মন্তব্য (০)