প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশের পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে নারী সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ও ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে বুধবার (৯ জুলাই) দুপুরে ও রাতে উপজেলা বোয়ালী, করান ও তুমলিয়া গ্রামে এসব অভিযান পরিচালিত হয়।
আটক মাদক কারবারিরা হলো উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী গ্রামের অতুল রোজারিওর স্ত্রী পারুল রোজারিও (৫০), নাগরী ইউনিয়নের ছোট করান গ্রামের মৃত জজ গমেজের ছেলে নিলয় গমেজ (২৫) ও কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলী শেখের ছেলে মানুন শেখ ওরফে ব্লক মামুন (৪৫)।
ওসি আলাউদ্দিন জানান, আটককৃত সকলে এলাকার চিহ্নিত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় পারুলকে ১৫ লিটার, নিলয়কে ৩০ লিটার চোলাই মদ ও ব্লক মামুনকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আটক করা হয়।
ওসি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি পৃথক মামলা (নম্বর- ৯, ১০ ও ১১) দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)