ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সহ-সভাপতি সহ অন্যান্য মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চর শিহারী গ্রামের আব্দুল মান্নান তালুকদারের ছেলে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুদ তালুকদার (৪৪)কে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইন আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে জমি সংক্রান্ত বিরোধে মারামারি মামলায় উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা গ্রামের রমজান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৪),জুয়া আইনে ধামদী গ্রামের আবুল কালামের ছেলে হুমায়ুন আকবর হৃদয়(২৬) ও পারোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামী সোহাগী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে ইকবাল হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ও সার্কেল স্যারের সার্বিক তত্বাবধানে সন্ত্রাস বিরোধী আইন একজন, মারামারি মামলার প্রধান আসামী একজন, জুয়া আইনে একজন ও পারোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামী সহ চারজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও উপজেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যহত আছে।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)