• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে চার মাদক কারবারি আটক, ৩ কেজি গাঁজা উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

গাজীপুরপ্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে চার মাদক কারবারিকে আটক করা হয়েছে  এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে সোমবার (৭ জুলাই) বিকেলে ও সন্ধ্যায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাশের মুনসেফপুর এলাকায় ও কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামে এসব অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলোকালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে মো. ইসমাইল চিশতী (৬০), একই গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে পারভেজ মিয়া (৩০), উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. আমজাদ হোসেন (২৭) এবং নরসিংদীর শিবপুর উপজেলার পূর্ব মুন্সিবাজার গ্রামের আবু সাইদের ছেলে হারুন অর রশিদ (৪৫)।

ওসি আলাউদ্দিন জানান, সোমবার বিকেলে প্রথম অভিযানে কালীগঞ্জটঙ্গীঘোড়াশাল আঞ্চলিক সড়কের মুনসেফপুর এলাকার কে.টি.এল গ্যারেজের সামনে থেকে হারুন অর রশিদকে আটক করে পুলিশ  তল্লাশিতে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে দ্বিতীয় অভিযানে, একইদিন সন্ধ্যায় মূলগাঁও গ্রামের  ইসমাইল, পারভেজ ও আমজাদকে আটক করা হয় । 

 এ সময় ইসমাইলের বসতবাড়ির পশ্চিম পাশের ঘরের বারান্দা থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

ওসি আরও জানান, আটক চারজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা (নম্বর- ৫ ও ৬) দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo