• সমগ্র বাংলা

খানসামায় নিখোজ কিশোরের লাশ পুকুরে উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় নিখোজ কিশোর রানা ইসলামের লাশ আজ রবিবার সকালে বাড়ীর কাছের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার গোসলে উদ্দেশ্যে বের হয় নিখোজ ছিল সে।

রানা ইসলাম (১৪) খানসামার টংগুয়ার গনিপাড়ার ওবায়দুল্লাহর ছেলে।

খানসামা থানার ইনচার্জ নাজমুল কাদের হক জানান, গতকাল শনিবার বাড়ীর পাশে হেরো দিয়ে জমি চাষের সময় অন্যদের মত মাছ টুকিয়ে দুপুর আড়াইটার দিকে গোসলের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে নিখোজ ছিল রানা ইসলাম। তার খোজে মাছ চাষের খামারের কয়েকটি পুকুরে তল্লাসি চালিয়েছিল স্বজনসহ পাড়া পড়সিরা। উল্টো রথযাত্রায় অংশ নিতে অনুপস্থিত ছিল পুকুরের মাছের ৩জন পাহারাদার। একজন রাত ১০টার দিকে পাহারায় ফিরেছিল। তবে তার নজরে পুকুরে মধ্যে কিছু পড়নি। আজ সকালে স্বজনরা পুকুরর পাড়ে গিয়ে রানার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ১০টার দিকে লাশ উদ্ধার করে সুরতহাল করেছেন তারা। তবে লাশের শরিরে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। ধারনা করা হচ্ছে সাতারে পারদর্শিতা না থাকায় গভীর পানিতে তলিয়ে মারা গেছে রানা ইসলাম। কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা রেকর্ড করে ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ তুলে দিয়েছেন তারা।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo