• অপরাধ ও দুর্নীতি

গোবিন্দগঞ্জে গভীররাতে অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকসহ চার শীর্ষ সন্ত্রাসী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও প্রযুক্তি সামগ্রীসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।

গতকাল গভীর রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি চলে পুরো রাতব্যাপী। হীরকপাড়ার আজাদের বসতবাড়ির পিছনের একটি স্থানে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে আটককৃতরা হলেন, আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র, একাধিক মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি নকল পিস্তল। এসব সরঞ্জাম সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo