• অপরাধ ও দুর্নীতি

দোহারে বিএনপি নেতা হারুন মাস্টারকে গুলি করে হত্যা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় বিএনপি নেতা হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার (৬৫) কে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে বাহ্রা হাবিল উদ্দিন স্কুলের কাছে এ ঘটনাটি ঘটে। নিহত হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার বাহ্রা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে হাটতে গেলে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে গুলি ও ছুরিকাঘাত করে চলে যায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করে। হারুন মাষ্টারের ভাতিজা মো. শাহিন বলেন, প্রতিদিনের মতো ভোরে নামাজ শেষে চাচা হাটঁতে বের হয়। এসময় মোটরসাইকেলে করে কয়েকজন এসে তাঁকে গুলি করে ফেলে রেখে যায়। তবে এখনো এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত তারিন বলেন, তাঁর মাথা ঘাড় ও শরীরে ৬টি গুলির চিহ্ন পাওয়া গেছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, সম্প্রতি নয়াবাড়ী ইউনিয়নে বিএনপির দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো।

এছাড়াও পদ্মা নদীর বালু ব্যবসা নিয়েও নিহত হারুন মাস্টারের সাথে কয়েকজনের টানাপোড়েন আছে বলে একাধিক সূত্র জানায়। খবর পেয়ে দোহার থানার ওসি মো. হাসান আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি বলেন, স্থানীয় কারো সাথে পূর্ব শত্রুতা আছে কি না এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo