ছবিঃ সিএনআই
রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে এক ভুয়া সেনাবাহিনীর মেজর পরিচয়দানকারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (৩০ জুন) দিবাগত রাতে উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুর্গাকুল কবরস্থান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতর নাম মাহমুদুল্লা নবী। সে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার মৃত মাওলানা জালাল উদ্দীনের ছেলে।
রূপগঞ্জ থানার (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন জায়গায় নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে নানা রকম অপকর্ম করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মুর্গাকুল কবরস্থান এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ২ টায় যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে মাহমুদুউল্লা নবীকে গ্রেপ্তার করে। তাকে নিয়মিত আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)